ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 February, 2021, 10:42 AM

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬২

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬২

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে তিনটি কারাগারে দাঙ্গায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার গভীর রাতে কারাগারে আটক প্রতিদ্বন্দ্বী দুই গ্যাংয়ের মধ্যে ওই সংঘর্ষ হয়।

দুটি প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে বিরোধ নিয়ে গুয়াকুইল, সিয়েনকা ও ল্যাটাকুঙ্গা কারাগারে ওই দাঙ্গা হয় বলে দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।


ইকুয়েডরের কারা কর্তৃপক্ষের পরিচালক এডমুন্ডো মনক্যায়ো মঙ্গলবার বলেন, দুটি দুর্বৃত্ত গ্রুপের মধ্যে কারাগারের ভেতরেই দাঙ্গা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত অন্তত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ অতিরিক্ত ৮০০ পুলিশ সদস্য পাঠিয়ে কারাগারগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status