|
পরীক্ষার দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ
নতুন সময় প্রতিবেদক
|
|
পরীক্ষার দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ একই দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানবন্ধন করেন শিক্ষার্থীরা। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এর আগে সন্ধ্যায় সাত সরকারি কলেজের পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার এক দিন পর মঙ্গলবার এ সিদ্ধান্ত আসে। এর আগে বিকাল ৩টায় এ বিষয়ে সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিনজন ডিন বৈঠক করেন। সাত কলেজের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএস মাকসুদ কামালের নেতৃত্বে ওই বৈঠকটি হয়। সেখানেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। এর আগে সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। আর ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
