মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব সায়েদুল ইসলাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 10:05 PM
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব সায়েদুল ইসলাম
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া একই প্রজ্ঞাপনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত সচিব) মোকাব্বির হোসেনকে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা উম্মুল হাছনাকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।