ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 10:13 PM

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

‘দাবি মোদের একটাই, হল ক্যাম্পাস খোলা চাই, পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না, সাত কলেজের ন্যায্য দাবি, মানতে হবে মানতে হবে, ইত্যাদি স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ৮ টা থেকে শুরু হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছে।

এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)  ও সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সাত কলেজের অধ্যক্ষদের সভায় সাত কলেজের সব পরীক্ষা স্থগিতের সিন্ধান্ত নেয়া হয়। সভায় সংশ্লিষ্ট অনুষদের ডিন, সাত কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি সাত কলেজের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ ও ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষ এবং ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষা চলমান ছিল। এছাড়া পূর্বঘোষিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী  ২৮ ফেব্রুয়ারি থেকে ডিগ্রি তৃতীয় বর্ষ ও ১০ মার্চ থেকে অনার্স ২য় বর্ষের ( বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status