ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
ধামইরহাট পৌর নির্বাচন, মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ কাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 10:22 PM

ধামইরহাট পৌর নির্বাচন, মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ কাল

ধামইরহাট পৌর নির্বাচন, মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ কাল

তৃতীয় ধাপে অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করবেন বুধবার (২৪ ফেব্রুয়ারি)। ওই দিন সকাল ১০টায় রাজশাহী শিল্পকলা একাডেমির কার্যালয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডা. মো. হুমায়ুন কবীর।

পৌর কার্যালয় সূত্র জানায়, গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের চিঠি রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে পাওয়া গেছে। চিঠিতে আগামী বুধবার শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, সদ্য অনুষ্ঠিত ধামইরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. আমিনুর রহমান নৌকা প্রতীকে ৭৯৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- মো. আলতাব হোসেন, মুক্তাদিরুল হক, মাহবুব আলম বাপ্পি, ইকরামুল ইসলাম, ইব্রাহীম হোসেন, ফারুক হোসেন, আমজাদ হোসেন, মেহেদী হাসান, আব্দুল হাকিম এবং সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন সুলতানা শাহানাজ বেগম ও মিনু আরা।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status