ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
পেটের ভেতর মিলল ২৯০০ ইয়াবা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 10:26 PM

পেটের ভেতর মিলল ২৯০০ ইয়াবা

পেটের ভেতর মিলল ২৯০০ ইয়াবা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউপির দেওভোগ এলাকায় দুই যুবকের পেটের ভেতর থেকে ২৯০০ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় আটককৃতরা হলেন মো. রমজান হোসেন জয় ও মো. রাজিব হোসেন।

মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার দেওভোগ এলাকার হাসান আলী ও সাহাপুর এলাকার আলাউদ্দিনের ছেলে।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ জানায়, সোমবার রাতে পাচারকারীরা পেটের ভেতরে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মঙ্গলবার দুপুরে দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

 জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ইয়াবার পোটলাগুলো তারা খাবারের সঙ্গে গিলে খায় এবং পরবর্তীতে কলা এবং পাউরুটি খেয়ে সেই পোটলাগুলো পায়ু পথ দিয়ে বের করে। তারা দীর্ঘদিন ধরে এমন অভিনব কায়দায় নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status