ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
মামলা তুলতে রাজি না হওয়ায় অপহরণ করে ফের ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 9:59 PM

মামলা তুলতে রাজি না হওয়ায় অপহরণ করে ফের ধর্ষণ

মামলা তুলতে রাজি না হওয়ায় অপহরণ করে ফের ধর্ষণ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা এলাকার আব্দুস সাত্তার। গত বছরের ২৬ জুলাই কিশোরী ধর্ষণের মামলায় তাকে যেতে হয় জেলে। পরবর্তীতে তিনি জামিনে বের হয়ে সেই কিশোরীর পরিবারকে চাপ দিতে থাকেন মামলা তুলে নিতে।

তবে ভুক্তভোগী সেই পরিবার মামলা তুলতে রাজি না হওয়ায় ওই কিশোরীকে ফের অপহরণ করেন সাত্তার। অজ্ঞাত স্থানে আটকে রেখে চলে ধর্ষণও। পরে সোমবার (২২ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরবের চন্ডীবেড় মধ্যমপাড়া এলাকা থেকে অপহৃত কিশোরী উদ্ধারসহ অপহরণকারী ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১৪।

মঙ্গলবার বিকেলে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।

র‍্যাবের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গত ২১ জানুয়ারি কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়ে র‍্যাবের কাছে একটি অভিযোগ দেন তার বাবা। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১৪ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে। পরে গোপন সূত্রে র‍্যাব জানতে পারে অপহরণকারী চক্রটি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডীবেড় মধ্যমপাড়া এলাকার ময়নুল ইসলাম হিরন মোল্লার বাড়িতে মেয়েটিকে আটকে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার (২২ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী আব্দুস সাত্তারকে গ্রেফতার করেন র‍্যাব-১৪ এর সদস্যরা।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, সে পূর্ব শত্রুতা ও যৌনলালসা চরিতার্থকরণের উদ্দেশ্যে ওই কিশোরীকে অপহরণ করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে একাধিকবার ধর্ষণ করেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status