কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, এখানে কসমেটিক সামগ্রীর পাশাপাশি গ্যাস লাইট সংরক্ষিত ছিলো। কেউ ভেতরে আবদ্ধ কিনা তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।