ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকরা পাচ্ছেন করোনার টিকা
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 5:59 PM

অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকরা পাচ্ছেন করোনার টিকা

অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকরা পাচ্ছেন করোনার টিকা

অগ্রাধিকারভিত্তিতে করোনাভাইরাসের টিকা শিক্ষকরা পাচ্ছেন জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষার্থীদের পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, সম্প্রসারণ ও পুনর্নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা হয়।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, শিক্ষকদেরকে ভ্যাকসিনেট করা। শিক্ষকরা তো বেশিরভাগেরই বয়স ৪০ বছরের ঊর্ধ্বে আছে। কাজেই ভ্যাকসিন এমনিতেই পেয়ে যাবে এবং আমরা এখন তাদেরকে প্রায়োরিটির (অগ্রাধিকার) সঙ্গে ভ্যাকসিন দিয়ে দেবো।

তিনি বলেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে যেভাবে সরকারি সিদ্ধান্ত হবে আমরা সেভাবেই কাজ করবো। ১৮ বছরের নিচে যারা আছে তাদেরকে তো দিতে পারবো না। আর ১৮ এর ওপর যারা আছে তাদের ক্ষেত্রে সরকারিভাবে যে সিদ্ধান্ত আসবে আমরা সেটি ফলো করবো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আমাদের পাইলটদেরকেও আগে দিয়ে দিতে বলেছেন উনি (প্রধানমন্ত্রী)। তারপর ক্রু যারা আছেন, যারা পোর্টে কাজ করেন তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দিতে বলেছেন এবং তারাও পেয়ে যাবেন। এ বিষয়গুলো নজরে নিয়ে পদক্ষেপ গ্রহণ করেছি।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status