ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
দেশে স্মার্ট টেলার মেশিন নিয়ে এলো ইউসিবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 5:20 PM

দেশে স্মার্ট টেলার মেশিন নিয়ে এলো ইউসিবি

দেশে স্মার্ট টেলার মেশিন নিয়ে এলো ইউসিবি

বাংলাদেশে প্রথমবারের মত অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এসটিএম (স্মার্ট টেলার মেশিন) এর উদ্বোধন কলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি, বাংলাদেশে এই ধরনের প্রযুক্তি সম্পন্ন মেশিন প্রথম্বারের মতো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড নিয়ে এলো যা আধুনিক সময়ের ব্যাংকিং পরিষেবা দিতে সক্ষম। এসটিএম এ সরাসরি ব্যাংকে না গিয়ে, কোন লাইনে না দাঁড়িয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাওয়া যাবে তাৎক্ষনিক এক্যাউন্ট খোলা, তাৎক্ষনিক ডেবিট কার্ড প্রিন্ট, চেক বই রিকুইজিশন সহ অন্যান্য ব্যাংকিং সেবা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসটিএম এর উদ্বোধন করেন ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী; উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক; উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status