ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
স্বামীর ডিভোর্স নোটিশ নিয়ে যা বললেন নুসরাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 5:21 PM

স্বামীর ডিভোর্স নোটিশ নিয়ে যা বললেন নুসরাত

স্বামীর ডিভোর্স নোটিশ নিয়ে যা বললেন নুসরাত

স্বামী নিখিল জৈনের বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানোর ২৪ ঘণ্টা না যেতেই মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। এক সংবাদবিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন! আমার আর নিখিলের বিবাহবিচ্ছেদ নিয়ে কোনো কথাই হয়নি।’

নুসরাত আরও বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই আনন্দবাজার পত্রিকা ডিজিটালে একটি সংবাদ ঘোরাফেরা করছে, সেটা সম্পূর্ণরূপে ভুল এবং ভিত্তিহীন। মিডিয়ার উচিত কোনো খবর প্রকাশের আগে সঠিকভাবে তথ্য অনুসন্ধান করা, ফেক নিউজের জোয়ারে গা ভাসানো থেকে বিরত থাকা উচিত।’
যদিও এ ব্যাপারে রহস্যজনকভাবে এখনো খোলাখুলি কোনও মন্তব্য করেননি নিখিল জৈন। বিষয়টি নিখিল বলেন, ‘বিবাহবিচ্ছেদ নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে পারছি না। তবে সময় এলেই বলবো।’ এর অর্থ নিখিল বিচ্ছেদ নিয়ে ‘হ্যাঁ’ যেমন বলেননি, তেমনই সরাসরি ‘না’ও বলেননি। সূত্র : এই সময় ও এবিপি আনন্দের।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status