ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
সব হারিয়ে জাপা নেতার মাথায় হাত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 12:20 PM

সব হারিয়ে জাপা নেতার মাথায় হাত

সব হারিয়ে জাপা নেতার মাথায় হাত

লালমনিরহাটের হাতীবান্ধায় আব্দুল মালেক নামে এক জাপার নেতার বসত-ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে করে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌদ্দবাড়ী এলাকার আব্দুল মালেকের বাড়িতে এ ঘটনাটি ঘটে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন বাড়ির মালিক ও স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক উপজেলার সিন্দুর্না ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। এছাড়া তিনি হাতীবান্ধা ফিলিং ষ্টেশন এলাকায় কাপড়ের ব্যবসা করেন।

মঙ্গলবার সরজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, আব্দুল মালেকের বাড়ির কোনো চিহৃই নেই। এখন সেখানে শুধু ছাই আর ছাই। ঘরের ভিতরে থাকা টাকা, টিভি, ফ্রিজ, ধান, ভুট্টাসহ অনেক নানা প্রয়োজনীয় কাগজ পত্র ভুষ্মিভুত হয়েছে। মাথা গোজার ঠাঁই টুকুনো নেই।

এ সময় ক্ষতিগ্রস্ত আব্দুল মালেকের সাথে কথা হলে তিনি জানান, সোমবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন তিনি। স্ত্রী গিয়েছিলেন মাঠে, গবাদি পশুর জন্য ঘাস আনতে। সন্তানরাও খেলছিলেন বাইরে। এদিকে বৃদ্ধ বাবা ছিলেন ঘুমে কাতর। এমতাবস্থায় ফাকা বাড়িতে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের ধোয়া দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয়দের চিৎকারে বৃদ্ধ বাবা প্রাণে বেচে গেলেও বাচানো সম্ভব হয়নি বসত বাড়ির কিছুই।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ছুটে আসলেও ধোয়া আর ছাই ছাড়া কিছুই বাচানোর ছিলো না। পরক্ষনেই খবর পেয়ে ছুটে আসেন আব্দুল মালেক। এসেই নির্বাক চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিলো না তারও। কথা গুলো বলতে বলতে ডুকরে কেদে ফেলেন তিনি।

তিনি আরো জানান, ছোট একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে কোন রকম সংসার চালান তিনি। আর মানুষের জমি বর্গা নিয়ে কিছৃ ধান আর ভুট্টাও পেয়েছিলেন। এদিকে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে আর চাষাবাদে প্রায় ১৪ লক্ষ্য টাকা ধার দেনাও করেছেন। এখন শুধু একটাই চিন্তা মাথা ঘুরপাক খাচ্ছে ধার শোধ করবেন কি দিয়ে, সংসার চালাবেন কি করে আর কি করেই বা শোধ করবেন ধারের টাকা।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক। খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। বসত-ঘর সব পুড়ে ছাই। উপজেলার ও প্রত্যেক ইউনিয়নের নেতা-কর্মীরা মিলে চেষ্টা করবো মালেকের এমন পরিস্থিতি কাটিয়ে ওঠা অবদি পাশে থেকে সহযোগীতা করার। এমনকি জেলার নেতাকর্মীদের সাথেও কথা বলেছি।

সম্পাদনায়: মোহনা আজিজ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status