ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে স্কুল খোলা অনিশ্চয়তায় রয়েছে: ফাউচি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 1:49 PM

যুক্তরাষ্ট্রে স্কুল খোলা অনিশ্চয়তায় রয়েছে: ফাউচি

যুক্তরাষ্ট্রে স্কুল খোলা অনিশ্চয়তায় রয়েছে: ফাউচি

বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। এরই মধ্যে করোনায় মৃতের সংখ্যা দেশটিতে পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টিও রয়েছে অনিশ্চয়তায়। যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেন, শিক্ষক এবং অভিভাবকদের ওপর নির্ভর করছে স্কুল খুলে দেয়ার বিষয়টি।

করোনার ভয়াল থাবা থেকে বাঁচতে শনিবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর টিকাদান কেন্দ্রে দেখা যায় দীর্ঘ লাইন। দেশটিতে করোনায় ক্রমেই বাড়তে থাকা আক্রান্ত আর মৃতের খবরে বাড়ছে আতঙ্ক। তাই প্রাথমিক অবস্থায় বয়স্কদের লক্ষ্য করে দ্রুতগতিতেই চলছে টিকার প্রয়োগ।

টিকা নিতে আাসা এক ব্যক্তি জানান, আমরা জেনেছি যে, করোনায় বয়স্করাই সবচেয়ে বেশি মৃত্যুঝুঁকিতে রয়েছে। তাই তাদেরকেই প্রথমে টিকা দেয়া হচ্ছে। টিকাকেন্দ্রগুলোতে যেন তারা সহজে আসতে পারেন, সে জন্য পুরো শহরেই ব্যবস্থা রাখা হয়েছে।

করোনায় প্রায় প্রতিদিনই এখনও দেশটিতে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। এখন পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেন, এখানে অনেক জটিল বিষয় আছে। শিক্ষকরা কী ভাবছে? অভিভাবকরা কী ভাবছে? যদি সংক্রমণ আবার ঘরে নিয়ে যায়? এ রকম অনেক বিষয় বিবেচনায় আনতে হচ্ছে। একটা গাইডলাইন করার চেষ্টা করা হচ্ছে যেখানে শিশুদের নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনা যাবে। একই সঙ্গে শিক্ষকদেরও।

বাইডেন প্রশাসনের অন্যতম লক্ষ্য কীভাবে স্কুল খোলা যায়। এ জন্য দ্রুত শিক্ষকদের ভ্যাকসিনের আওতায় আনার জোর তৎপরতা চলছে।

যুক্তরাষ্ট্রে প্রতিদিনের সংক্রমণের হার কমে আসলেও মৃতের সংখ্যা কমেনি। অথচ মার্কিন জনগণের ১৫ শতাংশেরও কম ভ্যাকসিন পাচ্ছে। এই অবস্থায় হার্ড ইমিউনিটিতে পৌঁছানো নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞরা।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status