ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিগ ম্যাচে আর্সেনালকে হারাল ম্যানসিটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 1:56 PM

বিগ ম্যাচে আর্সেনালকে হারাল ম্যানসিটি

বিগ ম্যাচে আর্সেনালকে হারাল ম্যানসিটি

হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে গার্দিওলা বাহিনী। এ নিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত সিটিজেনরা।

গত বছর ২৩ ডিসেম্বর লিগ কাপের কোয়ার্টার ফাইনালে এমিরেটসে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। সে ম্যাচে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল গানাররা। আর্সেনালের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে উঠেছিল সিটিজেনরা। বছর ঘুরে এবার দেখা ইংলিশ প্রিমিয়ার লিগের মঞ্চে।

তবে ভেন্যু সেই এমিরেটস স্টেডিয়াম। প্রতিশোধের মিশন গানারদের। সঙ্গে লিগে এগিয়ে যাওয়া। আর উড়তে থাকা সিটির লক্ষ্য টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি শীর্ষস্থান আরও নিরাপদ রাখা।

ইপিএলের শিরোপার পথে ছুটতে থাকা ম্যানচেস্টার সিটি শুরু থেকেই ছড়ি ঘুরিয়েছে এমিরেটসে। দুই মিনিটেই আর্সেনাল সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ। রিয়াদ মাহরেজ আর স্টারলিং ম্যাজিকে কেপে ওঠে আর্সেনালের দুর্গ। গোল করেন স্টারলিং। শুরুতেই লিড পায় ম্যানচেস্টার সিটি। সমর্থকরা ভাবছেন, তবে কি গত বছরের মতো এবারো হবে এক হালি গোল।


না, শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। মাহরেজ, স্টারলিংরা এরপর কয়েকবার বিপদজনক হয়ে ওঠার চেষ্টা করেও ম্যাচে আর ফুল ফোটাতে পারেননি। আর্সেনালও পারেনি নিজেদের মাঠে কোন গোল করতে। প্রথমার্ধে কিছুটা উত্তেজনা ছড়ালেও, নিষ্প্রাণ দ্বিতীয়ার্ধে আলো কেড়ে নিতে পারেননি দু’দলের কোনো ফুটবলার। হাইভোল্টেজ ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত রইলো পেপ গার্দিওলার দল।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status