ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সুশান্ত-রিয়ার কাহিনি এবার সিনেমায়!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 February, 2021, 2:49 PM

সুশান্ত-রিয়ার কাহিনি এবার সিনেমায়!

সুশান্ত-রিয়ার কাহিনি এবার সিনেমায়!

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুশোক এখনও বইছে বলিউডে। আত্মহত্যা নাকি খুন- সে রহস্য এখনো উদঘাটন হয়নি। এ অবস্থায় সুশান্তের জীবনী নিয়ে তৈরি হয়েছে নতুন সিনেমা। তার নাম ‘ন্যায়: দ্য জাস্টিস।’

এরই মধ্যে সিনেমার চিত্রায়ন সম্পন্ন হয়েছে। এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। সিনেমাটির মুক্তি আটকাতে সমাজকর্মী মণীশ মিশ্র মুম্বাই হাই কোর্টে মামলা করেছেন। যদিও তা খারিজ করে দিয়েছেন বিচারপতি পৃথ্বীরাজ চৌহান।

সিনেমায় সুশান্তের চরিত্রে অভিনয় করেছেন টেলিভিশন তারকা জুবের কে খান। রিয়া চক্রবর্তীর চরিত্রে দেখা যাবে শ্রেয়া শুক্লা।‘ন্যায়: দ্য জাস্টিস’ সিনেমাটি পরিচালনা করেছেন দিলীপ গুলাটি।

সিনেমাটি প্রসঙ্গে জুবের ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘ন্যায়: দ্য জাস্টিস’ সিনেমায় রিয়া ও সুশান্তের কেমিস্ট্রি, প্রেমের সম্পর্ক তুলে ধরা হয়েছে। সিনেমাটি শুধুমাত্র সুশান্তের নয়, রিয়া চক্রবর্তীর কথাও বলবে। তিনি আরও জানান, ব্যক্তিগত ভাবে সুশান্তকে চিনতেন। একই জিমে যেতেন তারা। ফলে সুশান্ত চরিত্রটি ফুটিয়ে তুলতে কোনো অসুবিধা হয়নি।


গত বছর ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের মরদেহ। ঘটনার তদন্তে উঠে আসে মাদক সম্পৃক্ততার বিষয়। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছিল সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীকে। একমাস জেল খেটে শর্ত সাপেক্ষে জামিনে পেয়েছেন তারা।

সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status