ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
২৬ দিনে ডাক্তার তৈরির সেই কারখানা এখন সারাদেশে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 February, 2021, 2:10 PM

২৬ দিনে ডাক্তার তৈরির সেই কারখানা এখন সারাদেশে

২৬ দিনে ডাক্তার তৈরির সেই কারখানা এখন সারাদেশে

সময় সংবাদে খবর প্রচারের পর ২০১৮ সালে ১০ হাজার ১শ টাকায় ২৬ দিনে ডাক্তার তৈরির সেই কারখানা সিলগালা করে বন্ধ করে দিয়েছিল রংপুর জেলা প্রশাসন। কিন্তু সামান্য কৌশলে কিছু দিনের মধ্যে পাশের একটি ভবন ভাড়া নিয়ে বিপিডিএ নামে সেই ভূঁইফোড় সংস্থাটি গত দুই বছরে ডালপালা ছড়িয়েছে সারাদেশে।

জেলা এবং উপজেলা পর্যায়ে শাখা খুলে কোটি কোটি টাকা হাতিয়ে প্রতারণার মাধ্যমে অর্জিত টাকা ভাগাভাগি নিয়ে দুটি পক্ষের রেষারেষিতে থলের বেড়াল বেরিয়ে পড়ায় গা ঢাকা দিয়েছে চক্রের হোতা রাকিবুল ইসলাম তুহিনসহ অন্যান্যরা।

২০১৮ সালে শুধুমাত্র রংপুরকেন্দ্রিক ছিল প্রতারণার ওই চক্র। নামের সঙ্গে ডাক্তার লেখা যাবে এই প্রলোভন দিয়ে ২৬ দিনের ট্রেনিং শেষে সার্টিফিকেট বাণিজ্য করে ১২’শ জনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠায় সিভিল সার্জনের লিখিত অভিযোগে অবৈধ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় জেলা প্রশাসন।

কিন্তু কিছুদিনের মধ্যেই পাশের একটি ভবনে কার্যক্রম শুধু শুরুই নয়, দেশব্যাপী প্রতারণার জাল ছড়িয়ে দেন রফিকুল ইসলাম তুহিন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ প্যারা মেডিকেল ডাক্তার অ্যাসোসিয়েশন, বিপিডিএ নামে শাখা খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় ওই চক্র। কিন্তু টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মতবিরোধ দেখা দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের গোমর ফাঁস করে দেন এর সভাপতি ডা. আর এম রনি।


বিপিডিএ’র কেন্দ্রীয় সভাপতি আর এম রনি জানান, এই সংগঠনের লাইসেন্স-রেজিস্টেশন নিয়েছে পাঁচ কোটি টাকার বিনিময়ে। এবং দলীয় কর্মীদের কাছ থেকে সে টাকা হাতিয়ে নিয়েছে।

সংস্থার অফিসে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। মহাসচিব রাকিবুল ইসলাম তুহিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে এ নিয়ে তিনি কথা বলবেন না বলে জানিয়ে দেন।

অভিযুক্ত ও বিপিডিএ’র কেন্দ্রীয় মহাসচিব রাকিবুল ইসলাম তুহিন বলেন, আমি আপনার সঙ্গে বিষয়টি নিয়ে কোন কথা বলবো না। টোটাল বিষয়টা অফিসিয়াল ব্যাপার। এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না।

জনস্বাস্থ্যের জন্য হুমকি হওয়া সত্ত্বেও আবারও সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারণার জাল বিস্তার করায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আল-আমিন বলেন, এমবিবিএস ডিগ্রির নিচে কেউই ডাক্তার পরিচয় দিতে পারে না, পারার কথাও না।  

রংপুর বেসরকাররি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডা. সৈয়দ মামুনুর রহমান বলেন, আসলে ব্যবস্থাপনাটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকা দরকার বলে আমি মনে করি।

এ অবস্থায় অবৈধ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আবারও ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসক ও সিভিল সার্জনের।

রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, এরা ডাক্তার লিখতে পারে না। এটা একটা প্রতারণা।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, যারা সাধারণ জনগণ তাদের জন্য বিষয়টা ঝুঁকির বিষয়। সেজন্য আমরা অবশ্যই দ্রুত ব্যবস্থা নেব।  

সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্তা-ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে অবৈধ প্রতিষ্ঠানটি ৮টি বিভাগে ৩৫টি জেলায় ও ৬০টির বেশি উপজেলায় একশোটির বেশি শাখা খুলে প্রতারণা করার অভিযোগ করেছেন সংগঠনটির খোদ সভাপতি।

সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status