ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সৌদি আরবে তুষার ঝড়! (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 February, 2021, 1:49 PM

সৌদি আরবে তুষার ঝড়! (ভিডিও)

সৌদি আরবে তুষার ঝড়! (ভিডিও)

ভরা বসন্তেও শীতের আভাস! আভাস শুধু নয়, একেবারে তুষারপাত এবং ঝড় বইছে সৌদি আরবের তাবুক অঞ্চলে। গত কয়েকবছর ধরেই তাপমাত্রার হেরফের হচ্ছিল এই অঞ্চলে। পৃথিবীর অন্যতম উষ্ণ অঞ্চলে তুষারপাতের মতো বিরলতম ঘটনায় চমকে গেছেন সারা বিশ্বের মানুষ। এমনকি স্থানীয় বাসিন্দারাও। এমন কনকনে ঠান্ডায় কেউ যেমন ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না, অন্যদিকে অনেকেই আবার তুষারপাতের ছবি তোলার জন্য বাইরে বেরিয়েও পড়ছেন।

শীতকালে সূর্যাস্তের পর জাঁকিয়ে ঠান্ডা তো পড়েই এখানে। কিন্তু তুষারপাতের মতো ঘটনা বেশ বিরল। তাই সতর্কতা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এই বার্তা তারা ছড়িয়ে দিচ্ছে।
অন্যদিকে এমন বিরল মুহূর্তের সাক্ষী হতে দূরদূরান্তের পর্যটকদের ভিড় জমতে দেখা যাচ্ছে এখানে। তাদেরই তোলা চোখ ধাঁধানো ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এর আগে সাহারা মরুভূমিতে তুষারপাতের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। ৫০ বছর পর, পৃথিবীর বৃহত্তম মরুভূমি বরফের চাদরে ঢেকে যাওয়ার পর, সেই নৈসর্গিক দৃশ্যের ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।





সম্পাদনায়: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status