ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
অবশেষে ভারতের হাতে নিহত সেনাদের নাম প্রকাশ করল চীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 February, 2021, 1:43 PM

অবশেষে ভারতের হাতে নিহত সেনাদের নাম প্রকাশ করল চীন

অবশেষে ভারতের হাতে নিহত সেনাদের নাম প্রকাশ করল চীন

২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে  ভারতের ২০ জন সেনা সদস্য নিহত হয়। আহত হয় আরও বেশ কয়েকজন সেনা সদস্য। ভারত হতাহতদের নাম প্রকাশ করলেও চীন এ বিষয়ে নিশ্চুপ ছিল। অবশেষে চীনও প্রকাশ করল নিহতদের নাম।

জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ওই সংঘর্ষে চার চীনা সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এ কথা স্বীকার করে।
চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, কারাকোরাম পর্বতমালায় মোতায়েন মোট ৪ সামরিক বাহিনীর কর্মকর্তার মৃত্যুর খবর স্বীকার করেছে চীনের ‘সেন্ট্রাল মিলিটারি কমিশন’।

এর আগে মৃত সৈনিকদের নাম প্রকাশ না করায় দেশেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শি জিনপিং প্রশাসনকে। তাই চাপের মুখেই এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status