ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শহীদ মিনারে কতজন যেতে পারবেন, জানালো ডিএমপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 February, 2021, 6:56 PM
সর্বশেষ আপডেট: Thursday, 18 February, 2021, 6:58 PM

শহীদ মিনারে কতজন যেতে পারবেন, জানালো ডিএমপি

শহীদ মিনারে কতজন যেতে পারবেন, জানালো ডিএমপি

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় লোক সমাগম সীমিত রাখার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি এ পরামর্শ দেন।

সংক্রমণ এড়াতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে একসঙ্গে ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে দুজনের বেশি শহীদ মিনারে না আসতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ডিএমপি পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, 'এ বছর ভিন্ন একটি পরিবেশে একুশে ফেব্রুয়ারি পালিত হতে যাচ্ছে। করোনাভাইরাসের টিকা অনেকে নিয়েছেন, এবং অনেকে নিচ্ছেন। তারপরও শহীদ মিনারে আসার ক্ষেত্রে সবাইকে নিরুৎসাহিত করব।'


তিনি আরও বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে পাঁচজন আর ব্যক্তি পর্যায়ে দুজনকে আসার অনুরোধ করছি।'

এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ভাষা দিবসের আয়োজন ঘিরে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। শহীদ মিনারের প্রতি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কোনো ধরনের হুমকির খবর নেই।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status