ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ইসলাম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন গায়িকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 February, 2021, 3:48 PM

ইসলাম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন গায়িকা

ইসলাম ত্যাগ করে ইহুদি হয়ে গেলেন গায়িকা

এবার ইসলাম থেকে ইহুদি ধর্ম গ্রহণ করে হৈচৈ ফেলে দিলেন কুয়েতি গায়িকা বাসমা-আল-কুয়েতি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও শেয়ার করে নিজেই তার ধর্মান্তরিত হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন তিনি।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) পোস্ট করা ভিডিওতে বাসমা-আল-কুয়েতি বলেন, প্রথমেই সন্ত্রাস এবং ভণ্ডামির প্ররোচণায় চলতে থাকা এক ধর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পেরে খুব আনন্দবোধ করছি। আপনারা সকলেই জানেন আমার ইহুদি ধর্ম গ্রহণ করার কথা। ইসলাম মেয়েদের নানা অধিকার থেকে বঞ্চিত করে। তাই এই ধর্ম থেকে বের হয়ে নিজেকে অনেক গর্বিত মনে করছি।

নিজের পরিবার এবং দেশের ভাবনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, আমার পরিবার আমাকে গ্রহণ করবে কিনা আমি জানি না। তবে এ নিয়ে আমি শঙ্কিত নই। সবারই নিজের একটি চিন্তাশক্তির জায়গা রয়েছে। দেশ নিয়ে বললে, আমি এর আগেও কুয়েতের রাজতন্ত্র নিয়ে প্রকাশ্যে নিন্দা করেছি। এমনকি আমাদের দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক স্থাপনে অস্বীকার করার ব্যপারটিও ঘৃণার চোখে দেখি।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status