ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তামিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 February, 2021, 3:45 PM

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তামিম

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তামিম

টিকাদান প্রক্রিয়াসহ নানা বিষয় এতো সুন্দরভাবে চলছে, দেখে রীতিমত মুগ্ধ টাইগার ওপেনার তামিম ইকবাল। প্রশংসা করেছেন সংশ্লিষ্ট সবার। এতো সুন্দরভাবে দেশের জনগণের জন্য টিকার ব্যবস্থা করে দেয়ায় তামিম আলাদা করে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

আজ (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনার টিকা নিয়েছেন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। সস্ত্রীক টিকা নিতে গিয়েছিলেন তামিম।

টিকা নেয়ার পর তামিম বলেন, আমি অভিনন্দন জানাতে চাই, যারা এটার সঙ্গে সম্পৃক্ত আছে। যতটুকু জানি, আমরা ১২ নম্বরে আছি ভ্যাক্সিনেশনে। এই মাসের শেষে এমনও হতে পারে যে, সেরা চার বা পাঁচের ভেতরে এসে যাবো। এটা বিশাল একটা অর্জন বলে আমি মনে করি। আমার কাছে মনে হয় যে, এতে যারাই সম্পৃক্ত অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। আমাদের প্রধানমন্ত্রী যে এই জিনিসটা ভালোভাবে করে দিয়েছেন সবার জন্য, উনাকেও ধন্যবাদ।

তিনি মনে করেন, বাংলাদেশের মানুষ অনেক ভাগ্যবান যে তারা এতো সহজেই টিকা নিতে পারছেন। তার ভাষায়, ‘আমরা ভাগ্যবান যে আমরা এই জিনিসটা (টিকা) পাচ্ছি। বিভিন্ন দেশ, আমরা যে প্রথম সারির দেশ বলি, অনেক দেশে কিন্তু এই পরিমাণ ভ্যাক্সিনেশন দেয়াই হয়নি। সেখানে আমরা মোটামুটি ১২ নম্বর দেশ’।

দেশসেরা এই ওপেনার জানান, আর দশজনের মতো তার মনেও ভয় ছিলো। তবে করোনা টিকা নেয়ার পর সেই ভয় কেটে গেছে। নিজের সুরক্ষার জন্যই সবার এই টিকা নেয়া উচিত, মনে করেন তামিম।

তামিম বলেন, ভ্যাক্সিনেশন নিয়ে আমি যেটা বললাম। যদি এটা নিয়ে আপনারা জানতে পারেন যে জিনিসটা আপনার জন্য কতোটা হেল্পফুল, তাহলে আমার কাছে মনে হয় ভয় জিনিসটা সবারই কমে যাবে। আমিও একজন ছিলাম অস্বীকার করবো না। যখন প্রথম অ্যাপ্রোচ হয়েছিলো, তখন আমিও নিশ্চিত ছিলাম না নিবো কি নেবো না। কিন্তু যখন এটা নিয়ে কথা বলেছে বিসিবি, বিভিন্নজন বুঝিয়েছে, আমার মনে হয়েছে যে আমি নিতেই পারি। যেটা বললাম, আমরা অনেক ভাগ্যবান। বাংলাদেশিরা অনেক ভাগ্যবান যে এতো তাড়াতাড়ি ও সুন্দরভাবে জিনিসটা নিতে পারছি, পাচ্ছি।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status