ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মন্ত্রীর স্ত্রী পরিচয়ে বিচারককে হুমকি নারী আটক
লিয়াকত হোসাইন লায়ন
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 7:04 PM

মন্ত্রীর স্ত্রী পরিচয়ে বিচারককে হুমকি নারী আটক

মন্ত্রীর স্ত্রী পরিচয়ে বিচারককে হুমকি নারী আটক

জামালপুরে মন্ত্রীর স্ত্রীর পরিচয়ে আদালতের ব্যাক্তিগত কক্ষে (খাস কামরা) প্রবেশ করে এক বিচারককে হুমকি দেয়ার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে জামালপুর জজ কোর্টের অতিরিক্ত সহকারী জজ আদালতে এই ঘটনা ঘটে। আটক আরিফা বেগম (৩৫) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কানিল এলাকার মো. শফিকুল ইসলামের স্ত্রী।  

জামালপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মুস্তাফিজুর রহমান জানান,  ১৫ ফেব্রুয়ারি বিকালে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নাতির পরিচয়ে মো. শফিকুল ইসলাম জামালপুরের অতিরিক্ত সহকারী জজ আদালতের বিচারক এ. কে. এম ছিফাতুল্লাহর ব্যাক্তিগত মোবাইল নাম্বারে ফোন করে একটি মামলার আদেশ হয়েছে কি না- তা জানতে চান।এসময় তিনি হুমকিও দেন।

এরপর থেকে শফিকুল ইসলাম ছাড়াও এক নারী বার বার ফোন করে হুমকি দেয়া অব্যহত রাখেন। এ ঘটনার পরের দিন ১৬ ফেব্রুয়ারি অতিরিক্ত সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো. মাহবুবুর রহমান জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার দুপুরে আরিফা বেগম নামে ওই নারী সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. ইকবাল মাহমুদের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করে নিজেকে মন্ত্রীর স্ত্রী পরিচয় দিয়ে তাদের বিরুদ্ধে কেন থানায় জিডি করা হয়েছে এ বিষয়ে হুমকি দিতে থাকেন।


পরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকসহ কয়েকজন বিচারক ওই নারীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে কোর্ট পুলিশের মাধ্যমে আটক করে সদর থানায় সোপর্দ করা হয় তাকে। এ ঘটনায় সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার মো. মাহবুবুর রহমান বাদী হয়ে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status