ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুবরাজ না, সরাসরি বাদশাহর সঙ্গে যোগাযোগ করবেন বাইডেন
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 3:35 PM

যুবরাজ না, সরাসরি বাদশাহর সঙ্গে যোগাযোগ করবেন বাইডেন

যুবরাজ না, সরাসরি বাদশাহর সঙ্গে যোগাযোগ করবেন বাইডেন

সৌদি আরবের সঙ্গে সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন থেকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান নয়, সরাসরি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সাথে কূটনৈতিক যোগাযোগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস-সচিব জেন সাকি।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেয়া হয়।

সৌদি আরবের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ ছিল যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার সঙ্গে মূলত যোগাযোগ রাখতেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

মঙ্গলবার জেন সাকি দেশটির বিভিন্ন গণমাধ্যমকে বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, সৌদি আরবের সঙ্গে সম্পর্কে আমরা পরিবর্তন আনবো।

যুবরাজের প্রতি এই অবজ্ঞাপূর্ণ মন্তব্যের পাশাপাশি জেন সাকি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও প্রথমবারের মতো ফোনালাপ করতে যাচ্ছেন বাইডেন।

২০১৮ সালে ইস্তানবুলে কনস্যুলেটে যুবরাজের ঘনিষ্ঠ সৌদি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা নির্মমভাবে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করে। এরপরই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাপের মধ্যে পড়েন মোহাম্মদ বিন সালমান। সংস্কার কর্মসূচির মাধ্যমে নিজের যে খ্যাতি তিনি ছড়িয়ে দিচ্ছিলেন, তাও ম্লান হয়ে যায়।

যুবরাজের সঙ্গে বাইডেন কথা বলবেন কিনা প্রশ্নে জেন সাকি বলেন, সমমর্যাদার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবেন মার্কিন প্রেসিডেন্ট। এখানে বাইডেনের সমকক্ষ হলেন বাদশাহ। কাজেই যথাসময়ে তার সঙ্গে যোগাযোগ করা হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status