ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
তরুণীর বিবস্ত্র লাশের পাশে পড়ে ছিল বরই
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 3:47 PM

তরুণীর বিবস্ত্র লাশের পাশে পড়ে ছিল বরই

তরুণীর বিবস্ত্র লাশের পাশে পড়ে ছিল বরই

কুষ্টিয়ার ভেড়ামারায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

আজ সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রাম এলাকায় জিকে ক্যানেলের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ২২ বছর।

স্থানীয়রা জানায়, জিকে ক্যানেলের পাড়ে বিবস্ত্র অবস্থায় এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। দড়ি দিয়ে তার হাত-পা বাঁধা ছিল। পরে খবর দিলে পুলিশ তরুণীর লাশটি উদ্ধার করে।

চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির বলেন, তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ভেড়ামারা থানার ওসি শাহজালাল বলেন, ঘটনাস্থল থেকে বরই ও রুটিসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। শিগগিরই হত্যার রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status