ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতে বাস খালে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 3:14 PM

ভারতে বাস খালে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫০

ভারতে বাস খালে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫০

ভারতের মধ্য প্রদেশের সিধি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। যাদের অন্তত ২০ জনই নারী। উদ্ধারকাজ এখনও চলছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে জরুরি সহায়তাকারী দলের সদস্যরা।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সমবেদনা জানিয়ে মৃতদের পরিবার পিছু দু’লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ রুপি অনুদান দেয়া হচ্ছে। সূত্র: রিপাবলিক

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status