ফেনী সদর হাসপাতাল এলাকায় ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৫৪ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, ফেনী সদর হাসপাতাল সংলগ্ন নিউ আকাশ রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউজের সামনে পাঁকা রাস্তার ওপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা সদর উপজেলার সুলতানপুর সাহেব বাড়ির জসিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসানকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশী করে সঙ্গে থাকা পাটের বস্তার ভেতর থেকে ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।