ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাড়িতে একা পেয়ে বিধবাকে ধর্ষণ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 12:32 PM

বাড়িতে একা পেয়ে বিধবাকে ধর্ষণ

বাড়িতে একা পেয়ে বিধবাকে ধর্ষণ

ফেনীর দাগনভূঁঞা উপজেলায় বিধবাকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঁঞা থানার পরিদর্শক ইমতিয়াজ আহমেদ।

দাগনভূঁঞা থানার পরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান, উপজেলার দক্ষিণ আলীপুর গ্রাম থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

পরিদর্শক ইমতিয়াজ জানান, রোববার রাতে ওই বিধবা ঘরে একা থাকার সুযোগে তার চাচাত দেবর জাহাঙ্গীর ঘরে ঢুকে ধর্ষণ করেন। চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে জাহাঙ্গীরকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান। ঘটনার পরদিন জাহাঙ্গীরকে আসামি করে দাগনভূঁঞা থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।

পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে তিনি জানান। থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে বুধবার আদালতে পাঠানো হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status