ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সু চি’র বিরুদ্ধে নতুন মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 9:30 PM

সু চি’র বিরুদ্ধে নতুন মামলা

সু চি’র বিরুদ্ধে নতুন মামলা

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া নেত্রী অং সান সু চি’র বিরুদ্ধে নতুন আরেকটি মামলা দায়ের করেছে মিয়ানমারের সামরিক সরকার।

মঙ্গলবার এই মামলা দায়ের করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখলের আগে সর্বশেষ নির্বাচনে জয়ী দল এনএলডি’র নেত্রী সু চিকে গৃহবন্দি করে রাখা হয়। সেনা অভ্যুত্থানের প্রায় দুই সপ্তাহ পার হলেও দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

গৃহবন্দি ও অভ্যুত্থানের দিনেই সু চির বিরুদ্ধে আমদানি ও রফতানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়। তাকে বন্দি করার সময় তার বাসভবনে একটি ওয়াকি টকি পাওয়াতে এই অভিযোগ আনা হয়েছে।

নোবেলজয়ী সু চি’র আইনজীবী এএফপিকে জানান, মঙ্গলবার তার বিরুদ্ধে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে দ্বিতীয় মামলা দায়ের করা হয়েছে।

আইনজীবী খিন মাউং ঝাউ বলেন, সু চি’র বিরুদ্ধে ৮ ও ২৪ ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

খবরে বলা হয়েছে, তবে এটি স্পষ্ট নয় কীভাবে সু চির ক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা আইনে মামলা পরিচালনা করা হবে। উৎখাত হওয়া প্রেসিডেন্টের বিরুদ্ধেও একই ধারায় মামলা দায়ের করা। ধারণা করা হচ্ছে, সামরিক সরকার তাদের বিরুদ্ধে করোনাভাইরাস মোকাবিলায় জারি করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনতে পারে।

আইনজীবী আরও জানান, সু চি ও প্রেসিডেন্টের সঙ্গে তিনি এখনো যোগাযোগ করতে পারেননি। ১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা আদালতে হাজির হতে পারেন।

সামরিক সরকারের মুখপাত্র ঝাউ মিন তুন দাবি করেছেন, দুই আসামিই নিরাপদ স্থানে এবং সুস্থ রয়েছেন। তিনি বলেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এমন নয়, তারা নিজের বাড়িতেই আছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status