ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
নিরবেই ভরসা রাখছেন বুবলী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 3:29 PM

নিরবেই ভরসা রাখছেন বুবলী

নিরবেই ভরসা রাখছেন বুবলী

ঢালিউড অভিনেতা শাকিব খান। তার হাত ধরে অনেক অভিনেত্রীর ঢাকাই সিনেমায় আগমন ঘটেছে। অনেকেই দেশসেরা এ নায়কের সাথে অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন।

২০১৬ সালে শাকিব খানের হাত ধরে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন সংবাদ পাঠিকা শবনম বুবলী। প্রথম সিনেমা দিয়ে খুলে যায় বুবলীর ভাগ্যের চাকা। একে একে শাকিবের বিপরীতে ১১টি সিনেমায় অভিনয় করেন।

ঢাকাই সিনেমায় গড়ে ওঠে শাকিব-বুবলী জুটি। এই জুটিকে ঘিরে প্রেম, বিয়ে সহ একাধিক গুঞ্জন অনেক বার খবরের শিরোনাম হয়েছে।

সম্প্রতি শোনা গেছে এ জুটির ফাটল ধরেছে। কিছুদিন আগে জানা যায় শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমায় থাকছেন না বুবলী। নতুন নায়িকা নিয়ে ভাবছেন শাকিব। শাকিবের ছবি থেকে বাদ পড়ায় এ ভাঙন আরো জড়ালো হয়। কেউ কেউ বলছেন, বুবলী এবার নিরবের উপর ভর করছেন। তবে লোকের কথায় কান না দিয়ে নিরবের সঙ্গে কাজ করে যাচ্ছেন বুবলী।

গত বছরের শুরুর দিকে শাকিবের বলয় ভেঙে নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমায় জুটি বাঁধেন বুবলী। তখন থেকেই শোনা গেছে শাকিব-বুবলীর দুরত্ব তৈরি হয়েছে। বেশ তাড়াহুড়ো করে ছবিটির কাজ শেষ করে বুবলী লাপাত্তা। ছিলেন না মুক্তিপ্রাপ্ত ‘বীর’ ছবির প্রচারণায়। চলচ্চিত্রাঙ্গন থেকে অন্তরালে চলে যান তিনি।

তবে সেই সময় নায়ক নিরবের সঙ্গে বুবলীর যোগাযোগ ছিলো। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বুবলীকে নিয়ে নতুন মিশনে নামেন। নতুন একটি সিনেমায় তাদের জুটি হওয়ার কথা ছিলো। কিন্তু অজানা কারণে তা আর হয়ে ওঠেনি। সে যাত্রায় মিস হলেও এবার আটঘাট বেঁধেই নামছেন নিবর-বুবলী। স্বাভাবিক কারণে বলা যেতেই পারে, শাকিব খানের পর বুবলীর চোখ নিরবের দিকে।

নিরবেই ভরসা রাখছেন বুবলী। এবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন নিরব-বুবলী। দীর্ঘ বিরতির পর বুবলীকে খানিকটা সময় নিরবের সঙ্গে দেখা গেছে। শাকিব নয়, নিরবেই যেন বুবলীর স্বস্তি। সোমবার ‘নীল চোখ’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

অনামিকা মণ্ডলের চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল। শাপলা মিডিয়ার ব্যানারে এই সিনেমা প্রযোজনা করছেন সেলিম খান। চলতি মাসের শেষের দিকে ছবির শুটিং শুরুর কথা রয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ
  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status