ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মূল পদ্মা সেতুর নির্মাণকাজ ৯২ ভাগ শেষ হয়েছে: সেতুমন্ত্রী
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 3:39 PM

মূল পদ্মা সেতুর নির্মাণকাজ ৯২ ভাগ শেষ হয়েছে: সেতুমন্ত্রী

মূল পদ্মা সেতুর নির্মাণকাজ ৯২ ভাগ শেষ হয়েছে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মূল পদ্মা সেতুর নির্মাণকাজ ৯২ ভাগ এবং পদ্মা বহুমুখী সেতুর  নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৮৪ ভাগ শেষ হয়েছে।
আজ(১৬ ফেব্রুয়ারি) মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

২০২২ সালের জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এ সেতুকে ঘিরে দেশের আগামী দিনের উন্নয়ন আবর্তিত হবে।

পদ্মা সেতু নির্মাণকাজ হলে বাংলাদেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলেও মন্তব‌্য করেন মন্ত্রী।

সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা তার প্রথম কাজ জানিয়ে মন্ত্রী বলেন, তার দ্বিতীয় কাজ হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পথযাত্রায় ভিশন ২০২১, ৪১ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উপযুক্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনে পরিণত করা।

সম্পাদনায়: মোহনা আজিজ
   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status