ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালক এনগোজি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 3:18 PM

বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালক এনগোজি

বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালক এনগোজি

বিশ্ব বাণিজ্য সংস্থার(ডব্লিউটিও) প্রথম নারী মহাপরিচালক হচ্ছেন নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী এনগোজি ওকনজো-আইওয়ালা।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাকে প্রত্যাখ্যানের তিন মাস পর প্রথম আফ্রিকান হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন।

এনগোজি বলেন, বৈশ্বিক মহামারী করোনা থেকে উত্তরণে একটি শক্তিশালী ডব্লিউটিও গুরুত্বপূর্ণ।

সোমবার বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর একটি ভার্চ্যুয়াল বৈঠকের আয়োজন করে। সেখানে নতুন মহাপরিচালক হিসেবে বিশ্বব্যাংকের এই সাবেক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ৬৬ বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন, মহামারির বিপর্যয় থেকে দ্রুত ও পরিপূর্ণ উত্তরণে একটি শক্তিশালী ডব্লিউটিও গুরুত্বপূর্ণ।

‘বিশ্ব অর্থনীতিকে ফের সচল করতে যে ধরনের নীতি দরকার—তা প্রণয়ন ও বাস্তবায়নে সদস্য দেশগুলোর সঙ্গে আমি কাজ করে যাব।’

তিনি আরও বলেন, আমাদের সংস্থাটি অনেক বড় বড় প্রতিকূলতার মোকাবিলা করেছে। কিন্তু সবাই একসঙ্গে কাজ করলে ডব্লিউটিওকে আরও জোরদার করতে পারব।

আগামী পহেলা মার্চ দায়িত্ব গ্রহণ শুরু করবেন এনগোজি। ২০২৫ সালের ৩১ আগস্ট তার মেয়াদ শেষ হবে। যদিও এই মেয়াদ নবায়নযোগ্য।

একজন পশ্চিমা কূটনীতিক বলেন, তিনি আফ্রিকান বা নারী—কেবল এ জন্যই তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে—তা কিন্তু না। বরং যোগ্যতা ও অভিজ্ঞতার দিক থেকে তিনি অসাধারণ একজন প্রার্থী।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status