ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কাদের মির্জা বিএনপি-জামাতের পেইড এজেন্ট দাবি তিন আ.লীগ নেতার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 3:15 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 16 February, 2021, 3:21 PM

কাদের মির্জা বিএনপি-জামাতের পেইড এজেন্ট দাবি তিন আ.লীগ নেতার

কাদের মির্জা বিএনপি-জামাতের পেইড এজেন্ট দাবি তিন আ.লীগ নেতার

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে বিএনপি-জামাতের পেইড এজেন্ট, টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদকাসক্ত, দুশ্চরিত্র ও উন্মাদ-বেসামাল উল্লেখ করে ফেনীতে সংবাদ সম্মেলন করেছে তিন আওয়ামী লীগ নেতা।

আজ (১৬ ফেব্রুয়ারি) ফেনী শহরের একটি রেস্টুরেন্টে কাদের মির্জার মিথ্যাচারের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ওবায়দুল কাদের তারেক রহমানের সাথে আঁতাত করে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, জাতীয় ও স্থানীয় নেতাদের নিয়ে মিথ্যাচার করছে।

লিফটন বলেন, তারেক রহমান মির্জাকে আশ্বাস দিয়েছেন আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী করা হবে। ব্যারিস্টার মওদুদ আহমদের স্থলাবিষিক্ত হবে। সেই আশ্বাসের কারণেই সে বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে।

লিফটন আরো বলেন, টেন্ডারবাজ, সিএনজির টোল আদায়কারী, বাস ট্রাক থেকে চাঁদাবাজিসহ নানা অপকর্মের হোতা কাদের মির্জা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজ ক্ষুন্ন করার জন্য আবোল-তাবোল বক্তব্য শুরু করলে বিষয়টি আমাদের অনুভূতিতে আঘাত আসার কারণে আমরা তার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়েছি।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, কাদের মির্জার সন্ত্রাসের শিকার হয়ে অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী, সাধারণ মানুষ জীবন দিতে হয়েছে এবং ছাড়তে হয়েছে ঘরবাড়ি।

কুখ্যাত সন্ত্রাসী নিজেকে বিখ্যাত বানানোর জন্য চট্টগ্রাম মেয়র পদে শপথ নিতে যাওয়ার পথে দাগনভূঞায়ায় ভোর বেলায় নিজের গাড়িতে হামলার যে গল্প তৈরি করেছেন। তার কোনো প্রমাণ দিতে পারবে না।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা আরো বলেন, আমরা কাদের মির্জাকে জানিয়ে দিতে চাই- আপনি সহজ পথে ফিরে আসুন, মিথ্যাচার থেকে সরে এসে সুস্থ্য ও সুন্দর রাজনীতিতে ফিরে আসুন।

নেতারা বলেন, নোয়াখালীর প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে নোয়াখালী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি এ তথাকথিত ভণ্ড, মতলববাজ, চাঁদাবাজের কোনো আদেশ, কোনো নির্দেশনা না শুনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সাথে সাথে তাকে দ্রুত গ্রেপ্তার করে পাবনা মানসিক হাসপাতালে অথবা যেকোনো উন্নতমানের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণ করা হোক।

এ সময় নেতারা বলেন, কাদের মির্জা ও তার ছেলে মিলে বসুরহাটকে সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য বানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকশন হাইটসে একটি হোটেলে বৈঠক করেন এবং তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে বাংলাদেশ আওয়ামীলীগ এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার মেয়র ও ফেনী পৌর আওয়ামীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status