ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মাটি খুঁড়ে মিললো ‘বিশ্বের সবচেয়ে পুরনো’ বিয়ার কারখানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 1:46 PM

মাটি খুঁড়ে মিললো ‘বিশ্বের সবচেয়ে পুরনো’ বিয়ার কারখানা

মাটি খুঁড়ে মিললো ‘বিশ্বের সবচেয়ে পুরনো’ বিয়ার কারখানা

মিসরের আবিদোস শহরের প্রতি পরতে পরতে রয়েছে ইতিহাসের চিহ্ন। মাটি খুঁড়লেই যেন বেরিয়ে আসে শত শত বছরের গল্প। ঘরবাড়ি, হাতিয়ার, আসবাব, লোহার পাত্র ও বড় বড় সমাধি—সবই পাওয়া গেছে আবিদোসে। এবার মিললো প্রায় পাঁচ হাজার বছর আগের একটি বিয়ারের কারখানা।

সম্প্রতি মিসরীয়-আমেরিকান একটি গবেষক দল এ কারখানাটির সন্ধান পান। যা হতে পারে বিশ্বে এ পর্যন্ত আবিষ্কার হওয়া সবচেয়ে প্রাচীন মদের কারখানা।

মিসরের পুরাতত্ব বিষয়ক সুপ্রিম কাউন্সিলের মহাসচিব মোস্তফা ওয়াজিরি বলছে, মদ তৈরির কারখানাটি সম্ভবত রাজা নারমারের সময়কার, যিনি পাঁচ হাজার বছর আগে রাজত্ব করতেন। প্রায় ২০ মিটার দৈর্ঘ্যের ৮টি বড় বড় এলাকা নিয়ে কারখানাটি তৈরি এবং প্রতিটিতে ৪০টি করে মাটির পাত্র দুই সারিতে সাজানো ছিল।

গবেষকরা সেখানে প্রায় ৪০টি পাত্র পেয়েছেন, যাতে বিয়ার তৈরির জন্য যবজাতীয় শস্য ও পানি গরম করা হতো। তারা মনে করছেন যে এটিই হয়তো পৃথিবীর সবচেয়ে পুরোনো উচ্চমাত্রার উৎপাদনশীল বিয়ারের কারখানা। মনে করা হচ্ছে যে এখানে হয়তো এক বারে প্রায় ২২ হাজার ৪০০ লিটার বা পাঁচ হাজার গ্যালন বিয়ার উৎপাদিত হতো।

অনুসন্ধানী মিশনের সহ-প্রধান এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ববিদ ম্যাথিউ এ্যাডামস বলছেন, মিশরের রাজাদের শেষকৃত্যের সময় বিভিন্ন আচার-অনুষ্ঠানের জন্য বিয়ার সরবরাহ করতেই হয়তো এ কারখানাটি বানানো হয়েছিল।

আবিদোস হচ্ছে প্রাচীন মিশরের সবচেয়ে পুরোনো শহরগুলোর অন্যতম। প্রাচীন এ শহরে ১৫টি সমাধির সন্ধান পাওয়া গেছে। যেগুলো দেখে স্পষ্ট হয়, এখানে যাদের কবরস্থ করা হয়েছে, তারা সমাজের উচ্চবিত্ত শ্রেণীর ছিলেন। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, আবিষ্কৃত শহরে শীর্ষপর্যায়ের কর্মকর্তা ও সমাধি নির্মাতারা বাস করতেন, যারা প্রাচীন শহর আবিদোসে বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। প্রাচীন মিসরের রাজধানী ছিল আবিদোস। এখানে বহু পুরনো সমাধি, প্রার্থনালয় ও স্থাপনা রয়েছে। সূত্র: বিবিসি, ডয়েচে ভেলে

সম্পাদনায়: মোহনা আজিজ          
           

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status