ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ইসরাইলি বিমান প্রবেশে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 1:47 PM

ইসরাইলি বিমান প্রবেশে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

ইসরাইলি বিমান প্রবেশে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

ইসরাইলের বিমান যুক্তরাষ্ট্রের কোনো বিমানবন্দরে অবতরণ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে বাইডেন প্রশাসন।

ইসরাইলের বিমানবন্দরে ডেল্টা ও ইউনাইটেডসহ মার্কিন সংস্থার যাত্রীবাহী যে কোনো বিমান অবতরণে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

বাইডেন প্রশাসন গত শনিবার এক প্রতিবেদনে বলেছে, ইসরাইলে তাদের বিমান প্রবেশে বাধা দিয়ে আকাশপথের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তেলআবিব।

করোনার কারণে জরুরি প্রয়োজন ছাড়া অন্যসব মার্কিন বিমানের প্রবেশ নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছিল ইসরাইল। পরে যুক্তরাষ্ট্রের চাপে তা থেকে বেরিয়ে আছে ইহুদিবাদী দেশটি।

তবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওই হুমকির কথা গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status