ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নিষিদ্ধ হচ্ছেন কোহলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 1:10 PM

নিষিদ্ধ হচ্ছেন কোহলি

নিষিদ্ধ হচ্ছেন কোহলি

ক্রিকেট মাঠে বিরাট কোহলিকে সর্বদা আক্রমণাত্মক মেজাজেই দেখা যায়। ফলে প্রায়শই প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে তার হালকা বাকবিতণ্ডার ঘটনা ঘটে। সম্প্রতি আম্পায়ারের সঙ্গেও কড়া মেজাজ দেখিয়ে কথা বলেছেন তিনি। যার দরুণ এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ভারত অধিনায়ক।

মূল ঘটনা ঘটে চেন্নাইয়ে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে। দিনের শেষ ওভারে বাঁহাতি স্পিনার অক্ষয় প্যাটেলের করা ডেলিভারি জো রুটের প্যাডে লেগে উইকেটরক্ষক রিশাভ পান্টের গ্লাভস বন্দি হয়। এতে আউটের আবেদন করেন ভারতীয় ক্রিকেটাররা।

তবে আবেদনে সাড়া না দিয়ে রুটকে নট আউট দেন আম্পায়ার। সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় রিভিউ নেন কোহলি। সেখানে দেখা যায় বলটি ব্যাটের সঙ্গে স্পর্শ করেনি। বল ট্র্যাকিংয়ে দেখা যায় বলটি স্টাম্পে আঘাত করতো। কিন্তু আম্পায়ার আউট না দেয়ায় সেই সিদ্ধান্তটি ইংল্যান্ডের পক্ষে যায়।

এমন সময় অন ফিল্ড আম্পায়ারের সঙ্গে কোহলিকে কড়াভাবে কথা বলতে দেখা যায়। ফলে ভারতীয় অধিনায়কের বিপক্ষে ব্যবস্থা নিতে পারেন ম্যাচ রেফারি। যদি তিনি সত্যিই ব্যবস্থা নেন তবে নিষিদ্ধ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন কোহলি।

ইন্টার‌ন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্ত ভুল হতে পারে বা হয়েছে এই অনুচ্ছেদের অধীনে কোনো শাস্তি নেই। কোহলির বিপক্ষে অভিযোগ করা হলে সেটা লেভেল ১ বা ২ অপরাধের আওতায় পড়বে।

আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে ১-৪টি ডিমেরিট পয়েন্ট পেতে পারেন কোহলি। বর্তমান অবস্থায় কেবল ২ ডিমেরিট পয়েন্ট যোগ হলেই নিষিদ্ধ হবেন তিনি। কারণ আগে থেকেই এই ব্যাটসম্যানের নামের সঙ্গে ২ ডিমেরিট পয়েন্ট রয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারের নামের সঙ্গে ২৪ মাসের মাঝে ৪ ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে সে এক ম্যাচ নিষিদ্ধ হবে। এ কারণে এবার কোহলির নিষিদ্ধ হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status