ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ট্রেন যাবে সোনামসজিদ, সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 1:06 PM

ট্রেন যাবে সোনামসজিদ, সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ

ট্রেন যাবে সোনামসজিদ, সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ কাজ বাস্তবায়ন হতে চলেছে। সম্ভাব্যতা যাচাই শেষে মাঠপর্যায়ের জরিপকাজ শুরু হয়েছে।

সোমবার দুপুরে এ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ও প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ, জরিপকাজে নিয়োজিত ইনস্টিটিউট অব ওয়াটার মোডেলিং অব বাংলাদেশ-আইবিএমের প্রতিনিধিরা, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপদফতর সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য কামাল হোসেনসহ অন্যরা।

এ সময় তারা প্রথমে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ও পরে সোনামসজিদ স্থলবন্দরগামী সম্ভাব্য রেললাইনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

ইনস্টিটিউট অব ওয়াটার মোডেলিং অব বাংলাদেশ-আইবিএমের সার্ভেয়ার সানোয়ার হোসেন জানান, এখন থেকে আগামী তিন মাসে যেই স্থান দিয়ে রেললাইন যাবে, সেই স্থানগুলোর বিভিন্ন বিষয় ও উপাদান নিয়ে জরিপকাজ চলবে।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত ৩১ কিলোমিটার পথে যে তিনটি স্টেশন নির্মাণ করা হবে তার জায়গা নির্ধারণ করা হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ বলেন, আমরা বালিয়াডাঙ্গা, বারোঘরিয়া, মহারাজপুর ও নয়ালাভাঙ্গা চার ইউনিয়নের মধ্যস্থল কুপা মাঠ পরিদর্শন করেছে জরিপকাজে নিয়োজিত সার্ভেয়াররা। এখানে জনসাধারণের সুবিধার জন্য একটি রেলস্টেশন নির্মাণের সুপারিশ করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জরিপকাজের মধ্য জনগণের দাবি পূরণ হতে চলেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিতে আসবে ব্যাপক উন্নয়ন।

এ ছাড়া ভারত থেকে আমদানি করা বিভিন্ন পণ্য কম খরচে আনতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রেললাইন।

সম্পাদনায়: মোহনা আজিজ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status