ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ক্যাপিটল হিলে দাঙ্গা: ৯/১১-এর আদলে তদন্ত কমিশন হবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 12:59 PM

ক্যাপিটল হিলে দাঙ্গা: ৯/১১-এর আদলে তদন্ত কমিশন হবে

ক্যাপিটল হিলে দাঙ্গা: ৯/১১-এর আদলে তদন্ত কমিশন হবে

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করবে দেশটির কংগ্রেস। ডেমোক্র্যাটদলীয় শীর্ষ আইনপ্রণেতা ন্যানসি পেলোসি সোমবার এমন দাবি করেছেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, এটিও তেমন হবে বলে তিনি জানিয়েছেন। দোহাভিত্তিক আলজাজিরার খবরে এমন তথ্য মিলেছে।

প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, আমাদের নিরাপত্তা সুরক্ষায়—আমাদের পরবর্তী পদক্ষেপ হবে—২০২১ সালের ৬ জানুয়ারি ঘরোয়া সন্ত্রাসী হামলার কারণ খুঁজে বের করতে ও ঘটনার তদন্তে ৯/১১-এর আদলে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা। যেখানে কংগ্রেসের ডেমোক্র্যাট বা রিপাবলিকানদলীয় কোনো আইনপ্রণেতা থাকবেন না।

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসিত হলেও সাজা থেকে তাকে অব্যাহতি দিয়েছে সিনেট।

ট্রাম্প দণ্ড থেকে অব্যাহতি পেলেও ৬ জানুয়ারির হামলাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা হয়েছিল বাইরে থেকে। যুক্তরাষ্ট্রে এমন হামলা প্রথমবারের মতো হয়েছিল।

ওই হামলার ঘটনার এক বছর পর একটি কমিশন গঠন করে তখনকার কংগ্রেস।

 নাইন ইলেভেন কমিশন নামে গঠিত ওই কমিশন দেশ-বিদেশে তদন্ত করে ১১ সেপ্টেম্বর হামলার নেপথ্য কারণ উদ্ঘাটন করে। এমন ঘটনা প্রতিরোধ করার বিষয়ে তারা নানা সুপারিশ করে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status