ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
তিন দশকের মধ্যে সর্বোচ্চ পয়েন্টে জাপানের পুঁজিবাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 1:11 PM

তিন দশকের মধ্যে সর্বোচ্চ পয়েন্টে জাপানের পুঁজিবাজার

তিন দশকের মধ্যে সর্বোচ্চ পয়েন্টে জাপানের পুঁজিবাজার

তিন দশক অর্থাৎ ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করছে জাপানের স্টক মার্কেট বা পুজিঁবাজার। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এ অবস্থানে পৌঁছে দেশটির স্টক মার্কেট।  

করোনা ভাইরাসের ভ্যাকসিন বিতরণের অগ্রগতিই স্টক মার্কেটের অবস্থান অনেকাংশে পাল্টে দিয়েছে বলে মনে করে সংশ্লিষ্টরা। ভ্যাকসিনের সুফলে বিশ্ব অর্থনীতি শক্তিশালী পুনরুদ্ধারের জন্য প্রস্তুত।

মার্কেটে এদিন বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ স্থানীয় সময় সকালে ১৪৫ দশমিক ৩১ পয়েন্ট বাড়িয়ে ৩০২২৯ দশমিক ৪৬ পয়েন্টে পৌঁছেছে। পরবর্তীতে এক পর্যায়ে নিক্কি ৩০৪৮৭ দশমিক ৬৫ তে দাঁড়িয়েছে। যা ১৯৯০ সালের আগস্টের পরে সর্বোচ্চ পয়েন্ট। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্পোরেট লাভের দ্রুত উন্নতির প্রত্যাশায়, অর্থ ঝুঁকিপূর্ণ সম্পদে প্রবাহিত হওয়ায় জাপানি স্টকগুলি বৈশ্বিক ইক্যুইটি মার্কেটগুলোকে আদর্শ হিসেবে অনুসরণ করছে। তবে জাপানিজ কিছু বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করেছেন যে, সাম্প্রতিক লাভগুলি টেকসই নয়।

উল্লেখ্য, সাম্প্রতিক কর্পোরেট উপার্জন অনুকূল হয়েছে এবং জাপান চলতি সপ্তাহেই করোনা ভাইরাস টিকা শুরু করবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status