ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পথ হারিয়ে এক পরিবারের ৮ সদস্যের করুণ মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 12:42 PM

পথ হারিয়ে এক পরিবারের ৮ সদস্যের করুণ মৃত্যু

পথ হারিয়ে এক পরিবারের ৮ সদস্যের করুণ মৃত্যু

মৃত একজনের হাতে থাকা চিরকুট থেকে জানা যায়, সুদানের এল ফাশার থেকে একটি টয়োটা গাড়িতে করে একটি পরিবারের তিনজন নারী ও পাঁচজন পুরুষ সদস্য লিবিয়ার কুফরা শহরের উদ্দেশ্যে ২০২০ সালের আগস্টে রওনা করেন। খবর আরব নিউজের।

লিবিয়ার এক মরুভূমিতে পথ হারিয়ে ক্ষুধা আর তৃষ্ণায় তারা মারা যান। মৃত একজনের হাতে থাকা চিরকুটে লেখা ছিলো– যিনিই আমার এ চিঠিটি পাবেন, তাকে যানাচ্ছি– এটি আমার ভাইয়ের টেলিফোন নাম্বার।

তাকে বলবেন, ঈশ্বরের ওপর আস্থা রেখে বলছি– আমি চেষ্টা করেছিলাম মাকে নিয়ে তার কাছে যেতে। আমাকে ক্ষমা করো, আমি পৌঁছাতে পারলাম না।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় গণমাধ্যম বলছে– সুদান থেকে ওই পরিবারটির আট সদস্যসহ ২১ জন লিবিয়া আসছিল। তাদের সঙ্গে তিন শিশুও ছিল। বাকি ১৩ জনের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, মরুভূমিতে একটি টয়োটা গাড়ির চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে কয়েকটি মরদেহ।

এগুলোর মধ্যে কয়েকটির কিছু অংশ আবার বালুর নিচে চাপা দেওয়া। লিবিয়ার সরকার এ নিয়ে তদন্ত শুরু করেছে।

সম্পাদনায়: মোহনা আজিজ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status