ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কর্ণফুলীতে নৌকাডুবি: নিহত ১
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 12:39 PM

কর্ণফুলীতে নৌকাডুবি: নিহত ১

কর্ণফুলীতে নৌকাডুবি: নিহত ১

নগরের পতেঙ্গা থানাধীন কর্ণফুলীর ১২ নম্বর ঘাট এলাকায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে মারা গেছেন সৈকত বড়ুয়া (২৮)। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আজ (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাট ওয়াটার বাস টার্মিনাল এলাকায় এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে।

সৈকত কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহ মিরপুর এলাকার প্রশান্ত বড়ুয়ার ছেলে। তিনি নগরে কর্মস্থলে আসার জন্য প্রতিদিনের মতো নৌকায় উঠেছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সৈকতের মামাত ভাই পলাশ বড়ুয়া বলেন, নৌকাডুবিতে তিনজনকে উদ্ধারের পর হাসপাতালে আনার খবর পেয়ে পাড়াপ্রতিবেশীদের সঙ্গে আমরাও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে আসি। এসে সৈকত বড়ুয়ার মরদেহ পাই।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে কর্ণফুলীর ১২ নম্বর ঘাটে নৌকাডুবির পর সৈকত বড়ুয়াকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদনায়: মোহনা আজিজ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status