৯ বছর পর আবারো দেশের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল বাংলাদেশ। সর্বশেষ ২০১২ সালে এই ওয়েস্ট ইন্ডিজের কাছেই দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বশেষ হোয়াইটওয়াশ হয়েছিলো টাইগাররা।
ঐ হোয়াইটওয়াশের পর দেশের মাটিতে ১৩টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে চারটিতে হারে। হারা সিরিজে কোন হোয়াইটওয়াশ হয়নি টাইগাররা।
শ্রীলংকা-পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারে বাংলাদেশ। লংকানদের কাছে একই ব্যবধানে দু’বার। এছাড়া আফগানিস্তানের কাছে এক ম্যাচের সিরিজে হারে বাংলাদেশ।
আর এ সময়ে মধ্যে তিনটি সিরিজে জয় পায় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে বিপক্ষে হোয়াইটওয়াশ, ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ ও জিম্বাবুয়েকে এক ম্যাচে সিরিজে হারায় টাইগাররা। আর ৬টি সিরিজ ড্র হয়।