ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভিশংসন থেকে ট্রাম্পের মুক্তি গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায়: বাইডেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 7:38 PM

অভিশংসন থেকে ট্রাম্পের মুক্তি গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায়: বাইডেন

অভিশংসন থেকে ট্রাম্পের মুক্তি গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায়: বাইডেন

মার্কিন সিনেটের অভিশংসন বিচারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুক্তি পাওয়ার বিষয়টিকে গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায় শনিবার (১৩ ফেব্রুয়ায়রি) সিনেটে বিচারের রায় ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন।

এ বিষয়ে জো বাইডেন বলেন, চূড়ান্ত ভোটে হয়তো দোষী সাব্যস্ত হননি। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনও সন্দেহ নেই। এটি আমাদের ইতিহাসের অন্ধকার অধ্যায়। যা আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র ভঙ্গুর। তাই একে সব সময় রক্ষা করতে হবে।

মার্কিন সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য দুই-তৃতীয়াংশের রায় প্রয়োজন ছিল। কিন্তু বিচারে ৫৭ জন দোষী সাব্যস্ত করেন। কিন্তু ৪৩ তাকে নির্দোষ বলে অভিহিত করেন। ফলে দ্বিতীয়বার সিনেটে অভিশংসিত হওয়া থেকে রক্ষা পেলেন তিনি।

জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিজয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলা ও পরে সৃষ্ট দাঙ্গায় একজন পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন।

দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ এনে জানুয়ারিতে ট্রাম্পকে অভিশংসিত করে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক সিনেটর ট্রাম্পকে দোষী হিসেবে ঘোষণা না করায় তিনি মুক্তি পেয়ে গেলেন। সিনেটের অভিশংসনে দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে আর রাজনীতি করতে পারতেন না ট্রাম্প।
 
         
সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status