ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দোয়ারাবাজারে বিষ প্রাণে কৃষকের ৪ গরুর মৃত্যু
দোয়ারাবাজার প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 February, 2021, 7:50 PM

দোয়ারাবাজারে বিষ প্রাণে কৃষকের ৪ গরুর মৃত্যু

দোয়ারাবাজারে বিষ প্রাণে কৃষকের ৪ গরুর মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিষ প্রাণে কৃষকের ৪ গরুর মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের আফছর নগর গ্রামে।

রোববার (১৪ ফেব্রুয়ারী) সকালে আফসর নগর গ্রামের শুকুর আলীর পুত্র ফরিদ মিয়া দোয়ারাবাজার থানায় উপস্থিত হয়ে বিষক্রিয়ায় গরু মৃত্যু হওয়ার একটি লিখিত অভিযোগ করেন। তবে কে বা কারা বিষ খাওয়াইছে সে ব্যাপারে অভিযোগে উল্লখ নেই।

১৩/০২/২০২১ ইং দিবাগত রাত ৯ টায় ঘরের বাইরে বাধা অবস্থায় গরুর শব্দ পেয়ে এগিয়ে গিয়ে কৃষক ফরিদ মিয়া দেখেন একটা গরু পরে গেছে। সাথে সাথে স্থানীয় পশু চিকিৎসককে খবর দিলে পশু চিকিৎসক আসার পুর্বেই একটি গরু মরে যায়। মরা গরুর লক্ষণ দেখে ঐ চিকিৎসক বিষ ক্রিয়ায় মৃত্যু হতে পারেন এমনটা সন্দেহ করেন। পশু চিকিৎসক থাকা কালিন সময় আরও ৩ টি গরুর মৃত্যু ঘটে। তবে চিকিৎসককের পরামর্শ মতে টক জাতীয় পানীয় পান করানো হলে দুটি গরু মৃত্যু থেকে প্রাণে বেছে যায়।
এব্যাপারে কৃষক ফরিদ মিয়া বলেন, কে বা কারা আমার গরুকে বিষ খাইয়েছে আমি নিজ চোখে দেখি নাই তাই কাউকে অভিযুক্ত করি নাই।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status