ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেয়র প্রার্থীসহ বিএনপির ১০১ নেতাকর্মীর নামে মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 February, 2021, 6:23 PM

মেয়র প্রার্থীসহ বিএনপির ১০১ নেতাকর্মীর নামে মামলা

মেয়র প্রার্থীসহ বিএনপির ১০১ নেতাকর্মীর নামে মামলা

রাজশাহীর চারঘাট পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী আহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় বিএনপির ১০১ জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২৫০-৩০০ ব্যক্তিকে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান বিপ্লবকে। এছাড়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এবং বর্তমান মেয়র ও বিএনপির মনোনীত পৌর মেয়র প্রার্থী জাকিরুল বিকুলকেও আসামি করা হয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পরপরই চারজনকে আটক করা হয়েছে। বিস্ফোরক আইনে আরও একটি মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শনিবার সকালে পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার, পৌর আওয়ামী লীগ নেতা আজিমউদ্দিনসহ আওয়ামী লীগ ও বিএনপির ১০ নেতাকর্মী আহত হন। পরে আহতরা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status