ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আদমখোড় মনে করে গন্ধগোকুলকে পিটিয়ে মারল জনতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 February, 2021, 6:18 PM

আদমখোড় মনে করে গন্ধগোকুলকে পিটিয়ে মারল জনতা

আদমখোড় মনে করে গন্ধগোকুলকে পিটিয়ে মারল জনতা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে আদমখোড় মনে করে স্থানীয় জনতা বন্যপ্রাণী গন্ধগোকুলকে পিটিয়ে হত্যা করেছে। রোববার সকাল ৬টার দিকে স্থানীয় জনগন এই প্রাণীটি হত্যা করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে রহমত আলীর বাড়ির আঙিনায় গন্ধগোকুলকে দেখে স্থানীয় লোকজন আদমখোড় এসেছে, আদমখোড় এসেছে বলে চিৎকার শুরু করে। কবর থেকে লাশ তুলে খায় এমন গুজব ছড়িয়ে পড়লে কয়েকশ' মানুষ  লাঠিসোটা নিয়ে গন্ধগোকুলটিকে তাড়া করলে প্রাণভয়ে সেটি পানিতে পড়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা গন্ধগোকুলটিকে পিটিয়ে মেরে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।

স্থানীয় চিকিৎসক খায়রুল ইসলাম বলেন, মানুষের অসচেতনতার কারণে বিলুপ্ত প্রায় এ প্রাণীটিকে মরতে হয়েছে। মানুষ ভেবেছিল এটি আদমখোড়, যা মানুষের মৃত লাশ কবর থেকে তুলে খায়।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার পোদ্দার বলেন, এটি গন্ধগোকুল বা বাগডাস। এরা নিরীহ এবং উপকারী প্রাণী। এরা খাদ্য হিসেবে বিভিন্ন ধরনের ফলমূল, পোকামাকড়, ব্যাঙ প্রভৃতি গ্রহণ করে। লোকালয়ের জঙ্গলেও এরা থাকে। এরা মাংসভোজী নয়।

তিনি বলেন, প্রাণী পিটিয়ে হত্যা কোনোভাবেই কাম্য নয়। এটিকে না মেরে কোনোরকম ধরে আমাদের খবর দিলে গিয়ে নিয়ে আসতাম।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status