ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌদিতে আরও ২০ দিনের নিষেধাজ্ঞা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 6:13 PM

সৌদিতে আরও ২০ দিনের নিষেধাজ্ঞা

সৌদিতে আরও ২০ দিনের নিষেধাজ্ঞা

সৌদি আরবে করোনার সংক্রমণ রোধে জারি করা বিধিনিষেধের মেয়াদ ২০ দিন বাড়ানো হয়েছে।
 

স্থানীয় সময় রোববার রাত দশটা থেকে সতর্কতামূলক এই পদক্ষেপ কার্যকর হবে বলে আরব নিউজ জানিয়েছে।

এ সময় সব ধরনের বিনোদন অনুষ্ঠান নিষিদ্ধ ও জনসমাগম সীমিত রাখার বিশেষ নির্দেশনা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে ৪ ফেব্রুয়ারি ১০ দিনের বিধিনিষেধ আরোপ করা হয়। নিষেধাজ্ঞা আরোপ করা হয় ২০টি দেশের নাগরিকদের সৌদি প্রবেশে।  

নির্দেশনায় বলা হয়, এ সময় সিনেমা হল, বিনোদন কেন্দ্র, শপিংমল, রেস্টুরেন্ট, জিম ও ক্রীড়া কেন্দ্রসহ সব ইনডোর গেমস স্থগিত থাকবে। রেস্টুরেন্টের টেবিলে খাবার পরিবেশন করা যাবে না। শুধুমাত্র বাইরে ডেলিভারি সার্ভিস দেয়া যাবে।

কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা লঙ্ঘন করলে ২৪ ঘণ্টার জন্য তা বন্ধ করে দেবে পৌর, পল্লী ও আবাসন বিষয়ক মন্ত্রণালয়।

ফের নির্দেশনা লঙ্ঘন করলে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে প্রতিষ্ঠান। এভাবে ধারাবাহিকভাবে এক সপ্তাহ, দুই সপ্তাহ ও চার সপ্তাহ বাণিজ্য প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হবে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৪১০। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৩০৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৪২৯ জনের।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status