ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আধিপত্য নিয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 February, 2021, 3:35 PM

আধিপত্য নিয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

আধিপত্য নিয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি, ১০০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে।

আজ(১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদ সড়কে এ ঘটনা ঘটে। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। র এক পক্ষের নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান এমপি, অন্যপক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক।

গত ৩০ জানুয়ারী ধুনট পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক পরাজিত হন। পরাজয়ের নেপথ্যে এমপি গ্রুপের নেতাকর্মীদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমপি পক্ষের মহসীন আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। এর পর থেকেই উপজেলায় টানটান উত্তেজনা বিরাজ করে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির অনুসারী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন কয়েকজন নেতাকর্মী নিয়ে উপজেলা পরিষদ সড়কে পৌঁছে। এ সময় এমপি পক্ষের লোকজন তাদের মারধর করে তাড়িয়ে দেয়। বিষয়টি ছড়িয়ে পড়লে উভয় পক্ষের নেতাকর্মীরা উপজেলা পরিষদ এলাকায় আধিপত্য বিস্তার নিতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি, রাবার বুলেট নিক্ষেপ ও লাঠি চার্জ করা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
        
সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status