ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রাম্প-মেলানিয়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 3:17 PM

ট্রাম্প-মেলানিয়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন

ট্রাম্প-মেলানিয়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে আলোচনার ঝড়।

সম্প্রতি হঠাৎ করেই ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামের সব পোষ্ট মুছে ফেলেছেন মেলানিয়া। সেখানে শুধু ২০ জানুয়ারি হোয়াইট হাউজ ত্যাগের সময় বিদায়ী বার্তায় রয়ে গেছে। এছাড়া জানুয়ারিতে হোয়াইট হাউজ থেকে বিদায় নেওয়ার পর থেকে মেলানিনা আর প্রকাশ্যে আসেননি।

এখানেই শেষ নয়, গত রোববার (৭ ফেব্রুয়ারি) তার স্বামী ডোনাল্ড ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে আমেরিকান ফুটবলের (রাগবি ফুটবল) প্রতিযোগিতা সুপার বলের এক পার্টিতে অংশ নিলেও মেলানিয়া তাতে আসেননি। ওই পার্টির অতিথিরাও মেলানিয়ার নতুন এই আচরণে বিস্মিত হন, যেখানে আগে নিয়মিতভাবেই তিনি এতে অংশ নিতেন।

অনুষ্ঠানে তার অনুপস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার সম্পর্কের টানাপোড়েনের গুজব তৈরি হয়েছে বলে জানায় বিভিন্ন সংবাদমাধ্যম। পাশাপাশি মেলানিয়ার এই কাণ্ডে বিস্মিত হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীরা। সত্যিই কি ট্রাম্পের সঙ্গে তার বিচ্ছেদ হতে চলেছে কিনা তা নিয়ে চলছে জল্পনা।

কয়েক মাস আগে সাবেক ফার্স্ট লেডির এক সহকারী দাবি করেন, মেলানিয়া বিবাহ বিচ্ছেদের জন্য প্রতিটি মিনিট গুনছেন। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ওমারোসা মারিগাউল্ট নিউম্যান নামের ওই সাবেক সহকারী বলেন, ‘ট্রাম্প দম্পতির ১৫ বছরের সংসার ভেঙে গেছে।’

অন্যদিকে, সাবেক অপর এক সহকারী স্টিফেন ওয়াকওফ ওই সময় দাবি করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া হোয়াইট হাউজে আলাদা বেডরুমে থাকছেন।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ ফ্লোরিডায় মার-আ-লাগো রিসোর্টে ওঠার পর থেকে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন মেলানিয়া। এখানেই তিনি বর্তমানে তার ‘বি বেস্ট’ ক্যাম্পেইনের কাজে ব্যস্ত আছেন।
            
সম্পাদনায়: মোহনা আজিজ            
            
           

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status