ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কফিশপে স্ত্রী-প্রেমিকাকে একসঙ্গে নিয়ে গেলে অর্ধেক ছাড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 12:43 PM

কফিশপে স্ত্রী-প্রেমিকাকে একসঙ্গে নিয়ে গেলে অর্ধেক ছাড়

কফিশপে স্ত্রী-প্রেমিকাকে একসঙ্গে নিয়ে গেলে অর্ধেক ছাড়

১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের দিন এটি। দেশ-বিদেশে এদিন নানা ছাড়ের কথা শোনা যায়, বিমান টিকিট থেকে বিনোদন পার্ক-- সবখানেই থাকে ছাড়। তবে এবার একটি বিশেষ ছাড়ের খবর পাওয়া গেলো।

রাজধানীর কোনো একটি রেস্তোরাঁয় যুগল ছাড়ের অফার দেওয়া হয়েছে। আর এই যুগল ছাড়ের বিজ্ঞাপনের ব্যানার কেউ একজন তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পরেই হৈচৈ শুরু হয়ে যায়।

ছবিতে দেখা যায়, ভালোবাসা দিবসে ওই রেস্তোরাঁয় প্রেমিকার সঙ্গে গেলে ১৪ ভাগ ছাড়, স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলে ২০ ভাগ ছাড় আর প্রেমিকা ও স্ত্রী দু’জনকে নিয়ে গেলে ৫০ ভাগ ছাড়। টানা দশ দিনব্যাপী এই ছাড় ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।তবে কোথাকার এই রেস্তোরাঁ সেটি জানা যায়নি।    
            
সম্পাদনায়: মোহনা আজিজ                
           

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status