ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আশিক-তানিশার ‘কলিজা’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 February, 2021, 12:08 PM

আশিক-তানিশার ‘কলিজা’

আশিক-তানিশার ‘কলিজা’

১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। সারা বিশ্বে এ দিনটি নানা আয়োজনে পালিত হয়। পিছিয়ে নেই সংগীত অঙ্গনও। ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হবে বেশ কিছু নতুন গানচিত্র। ভালোবাসা দিবস উপলক্ষে সংগীত শিল্পী তানিশা মির্জা তার ভক্তদের জন্য নিয়ে এলেন ‘কলিজা’ শিরোনামের একটি গান।

নিজের লেখা ও সুরে নতুন বছরের প্রথম গানে কন্ঠ দিয়ে আলোচনায় এসেছিলেন। গত ১২ জানুয়ারি ক্রাউন এন্টারটেইনমেন্ট থেকে গানটি রেকর্ড করা করা হয়। সম্প্রতি গাজীপুরের কালীগঞ্জে তিন দিন চলে এর ধারণ পর্ব।

নতুন গান প্রসঙ্গে তানিশা মির্জা বলেন, ‘কলিজা’ গানটি আমার অনেক পছন্দের। আগেই সুরটি তোলা ছিলো এরপর সময় নিয়ে কথাগুলো সাজিয়েছি। গানটির রেকর্ডিং পর্ব শেষ করার পরপরই কাছের মানুষদের অনুপ্রেরণায় এর গানচিত্র দৃশ্য ধারণ করি। গানের কথা অনুযায়ী নির্মাতা সোহেল তালুকদার বেশ অ্যারেজমেন্ট করেই দর্শকউপযুক্ত গানচিত্র নির্মাণ করেছেন। আশা করছি মুক্তির শুরুতেই শ্রোতা-দর্শকের সাড়াপাবো।

নির্মাতা সোহেল তালুকদার বলেন, গানটির রেকর্ডিং পর্ব থেকেই এর গায়কী, কথামালা ও সুরের কারণে বাজারে ইতিবাচকআলোচনা চলছিল। কথা নির্ভর ফোক ধাঁচের গানটি নির্মাণে অ্যারেজমেন্ট ছিল চোখে পড়ারমতো। চেষ্টা করেছি বাকিটা শ্রোতা-দর্শক বলতে পারবেন।

টি এস মিউজিক স্টেশন থেকেনির্মিত বিগ বাজেটের ‘কলিজা’ শিরোনামের গানচিত্রটিআজ (১৩ ফেব্রুয়ারি) ইউটিউব চ্যানেল সুরঞ্জলির ব্যানের মুক্তি পাচ্ছে। তানিশার কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন রানা আকন্দ। এতে মডেল হয়েছেন এ প্রজন্মের মডেল ও চিত্রনায়ক আশিক চৌধুরী এবং তানিশা মির্জা নিজেই।

গানচিত্রে শ্রমজীবী আবহের সংগ্রাম ও শহুরে জীবনের জীবন চিত্র ফুটে উঠেছে। এর সহযোগী পরিচালক ছিলেন প্রবীর দত্ত। ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম।
            
সম্পাদনায়: মোহনা আজিজ            

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status